সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৭:৪১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু
হোসাইন আহমদ::
শান্তিগঞ্জ উপজেলা সদরের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণের কাজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে ফের পুরোদমে শুরু হয়েছে। প্রায় দেড় মাস নির্মাণাধীন সড়কের কাজ বন্ধ থাকায় ধুলাবালি, মাটি ও বালুর কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়েছিল, কাজ শুরু হওয়ায় এবং নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করা হলে জনদুর্ভোগ কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট এলাকা থেকে উজানীগাঁও শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা। প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। চুক্তি অনুযায়ী কাজ শেষ করার সময় সীমা জুন ২০২৭। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর পর বিভিন্ন সময়ে সড়ক সম্প্রসারণ, মাটি ভরাট ও ঢালাইয়ের কাজ এগিয়ে চললেও সাম্প্রতিক সময়ে ভিট বালুর সংকটসহ কয়েকটি কারণে কাজের গতি কমে যায়। এতে নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে মাটি ও বালু পড়ে থাকায় যানবাহন চলাচলের সময় ধুলাবালি উড়তে জনদুর্ভোগ বাড়তে থাকে। চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হওয়ার তথ্য পাওয়া যায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার কথা জানানো হয়। তবে কাজের অগ্রগতির এই হিসাব নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নির্মাণ কাজ গত দেড় মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করে দ্রুত কাজ শেষ করতে আবারও জোরদার করার কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সাকিব আল হাসানসহ সংশ্লিষ্টরা। স্থানীয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শান্তিগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ অংশের সড়ক যোগাযোগে পরিবর্তন আসবে। টেক্সটাইল ইনস্টিটিউট, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিটাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াতের ক্ষেত্রে প্রশস্ত সড়কটি ভূমিকা রাখবে। একই সঙ্গে যান চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হওয়ার প্রত্যাশা করছেন তারা। শান্তিগঞ্জ উপজেলা সদরের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চার লেনে উন্নীত করণ ও নির্মাণকাজের কারণে শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন অংশে ধুলাবালির সমস্যা তৈরি হয়েছে। শুষ্ক আবহাওয়ায় যানবাহন চলাচলের সময় সড়কের মাটি ও বালু উড়ে আশপাশের দোকানপাট ও বসত বাড়িতে গিয়ে পড়ছে। এতে ব্যবসায়ীরা পণ্যসামগ্রী ও দোকান পরিষ্কার রাখতে সমস্যায় পড়ছেন। পথচারীদেরও ধুলাবালির মধ্যে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজ চলাকালে নিয়মিত পানি ছিটানোর দাবি জানিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সাকিব আল হাসান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে। চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহ না পাওয়ায় এবং নানা কারণে কাজ প্রায় দেড় মাস বন্ধ ছিল। আজ থেকে নির্মাণকাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণ প্রকল্পে নিয়মিত মালামাল পেলে দ্রুত প্রকল্পের কাজ শেষ করা হবে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছেন, শান্তিগঞ্জ উপজেলা সদরের চার লেন প্রকল্পের কাজ আজ থেকে শুরু হয়েছে। কিছুদিন নির্মাণকাজের মালামাল সরবরাহ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে কাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ