সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

ছাতকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
ছাতকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার :: ছাতকে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারী আসামিকে খালাস এবং বিচার চলাকালে মারা যাওয়া অপর এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার বিনন্দপুর গ্রামের জাহির আলী ওরফে জাহির উদ্দিনের ছেলে আক্তার হোসেন ও আকমল হোসেন ওরফে আকল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আক্তার হোসেন ও আকমল হোসেন ওরফে আকলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৩২৪ ধারায় আক্তার হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত উল্লেখ করেন, পৃথক ধারায় দেওয়া দণ্ড একই সঙ্গে কার্যকর হবে। মামলার ৩ নম্বর আসামি ছবুতেরা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। অপর আসামি জাহির আলী ওরফে জাহির উদ্দিন বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১ মে বিকেল ৪টার দিকে ছাতক উপজেলার বিনন্দপুর গ্রামে পূর্বশত্রুতা ও বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়। হামলায় একজন গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০০৮ সালের ২ মে ছাতক থানায় মামলা নম্বর-০৩ এবং জিআর মামলা নম্বর-২১/২০০৯ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেন। প্রায় ১৮ বছর আগে দায়ের হওয়া এ হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের রায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা