সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫০:৪২ পূর্বাহ্ন
ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের হাবিবনগর গ্রামে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিক আহমদ ভূইয়া। ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিনা বেগম, সহকারী শিক্ষক এবাদুর রহমান, শিক্ষানুরাগী সালামত মিয়া, সুফি মিয়া, জুম্মন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু শিক্ষার্থী আনিকা। এ সময় সহকারী শিক্ষক সুমী বেগম, ব্যবসায়ী কলমদর আলী, আবদুল আলী, জুয়েল মিয়াসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিগত ২০২০ সাল থেকে হাবিবনগর গ্রামে ভাড়াটে ঘরে প্রবাসী দুলদুল বারীর তত্ত্বাবধানে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এবার স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা