জামালগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১২:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফিজ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মুফতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি তাওহীদুল ইসলাম সভাপতি, মফিজুর রহমান আলাল সিনিয়র সহসভাপতি, হাফিজ কামাল উদ্দিন সহসভাপতি, মাওলানা তাহির আলী সাধারণ সম্পাদক এবং মাওলানা কাউছার আহমদ সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ