সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১২:০৭ অপরাহ্ন
জামালগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফিজ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মুফতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী। সম্মেলনে জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি তাওহীদুল ইসলাম সভাপতি, মফিজুর রহমান আলাল সিনিয়র সহসভাপতি, হাফিজ কামাল উদ্দিন সহসভাপতি, মাওলানা তাহির আলী সাধারণ সম্পাদক এবং মাওলানা কাউছার আহমদ সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ