সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৮:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৮:১০:২৭ অপরাহ্ন
‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক নৌযান থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগকে কেন্দ্র করে নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পর বিষয়টি সমাধানের লক্ষ্যে ক্রাশার মিল মালিক, নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন। ‎
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। ‎সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
এসময় ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ক্রাশার মিল মালিক জয়ধর আলী, নবী নূর ও রহমগীর আলী, নৌযান মালিক আবুল হোসেন, জামালগঞ্জ উত্তর নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন এবং নৌযান শ্রমিক নেতা মোহাম্মদ আলী। ‎
‎সভায় নৌযান মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় ক্রাশার মিল মালিকদের পক্ষ থেকেও তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরা হয়। ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সভায় উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
পাশাপাশি তিনি সকল ক্রাশার মিল মালিকদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ক্রাশার মিল পরিচালনার অভিযোগ রয়েছে, যা আইনসঙ্গত নয়। তিনি ক্রাশার মিলগুলো পরিবেশসম্মতভাবে পরিচালনার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ জন্য সরকারি জমি অথবা আইনানুগভাবে ক্রয়যোগ্য উপযুক্ত কোনো জায়গা চিহ্নিত করে সেখানে সবগুলো ক্রাশার মিল স্থানান্তরের বিষয়ে মালিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ‎আপনারা দীর্ঘ বছর যাবত এখানে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তোয়াক্কা না করে আপনার পরিবেশের ছাড়পত্র বিহীন ক্রাশার মিল চালাচ্ছেন। যা সম্পূর্ণরুপে অবৈধ। তবে আপনারা আমাকে এমন একটি জায়গা বের করে দিন যেটা সরকারি অথবা ক্রয় করে নেওয়া যাবে। যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সকল মিল এক জায়গায় স্থানান্তর করে ব্যবসা পরিচালনা করা যায়। এবং এই ব্যাপারে উপজেলা প্রশাসন আপনাদেরকে সহযোগীতা করবে।

পরে তিনি অতিরিক্ত টোল আদায়ের পুরো বিষয়টি সরেজমিনে তদন্ত ও পর্যালোচনার জন্য বুধবার দিনব্যাপী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর সিলেট বিভাগীয় উপপরিচালক, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংশ্লিষ্ট এলাকায় কাজ করবেন। ‎ ‎তদন্তের পর বিষয়টির প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

​​​​​​‎উল্লেখ্য, গত রবিবার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে নৌযান শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক