সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাঙচুর

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাঙচুর
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর ও তারাপাশা গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধের জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিলনবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলহাজ আব্দুল মতলিব স্কুল অ্যান্ড কলেজের টংগর ও তারাপাশা গ্রামের শিক্ষার্থীদের মধ্যে কয়েক মাস ধরে কথা-কাটাকাটি ও মারামারি নিয়ে বিরোধ চলছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করেন। তবে পূর্বের ওই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় মিলনবাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টংগর গ্রামের মোনায়েম খানের সঙ্গে তারাপাশা গ্রামের কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোনায়েম খানের লোকজন মিলনবাজারে আসেন। একপর্যায়ে তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাঙচুর করা হয়। এদিকে খবর পেয়ে দুপুরে দিরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান