সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত
নদী দিবস পালিত

“দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই”

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৭:৩১ পূর্বাহ্ন
“দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই”
স্টাফ রিপোর্টার :: অপরিকল্পিত উন্নয়ন, নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদী ও হাওরের পরিবেশ এবং স্বাভাবিক প্রবাহ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দূষণ বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। ‘দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই’ স্লোগানে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রকৃতি, কৃষি, মৎস্যস¤পদ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদী ও হাওরের নিবিড় সম্পর্ক রয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে এর প্রভাব পড়ে পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রায়। বক্তারা আরও বলেন, সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, চলতি, চিলাই, খাসিয়ামারা, মুগাই, রক্তি, মহাসিং, নলজুরি ও ধোপাজানসহ জেলার বিভিন্ন নদী নানা কারণে হুমকির মুখে রয়েছে। নদী দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। মানববন্ধন থেকে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে নদী রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং নদী ব্যবস্থাপনায় জনস¤পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, নদী রক্ষা শুধু পরিবেশবাদী সংগঠনগুলোর দায়িত্ব নয় এটি সামগ্রিকভাবে মানুষের অস্তিত্ব, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গে জড়িত। তাই নদী ও হাওর রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, প্রফেসর পরিমল কান্তি দে, সুখেন্দু সেন ও কানিজ ফাতেমা, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাংগঠনিক স¤পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, বাঁধবিষয়ক স¤পাদক মিজানুর রহমান, প্রচার স¤পাদক মুশফিকুর রহমান স্বপন, সদস্য কর্ণবাবু দাশ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবেশবাদী, শিক্ষক, সাংবাদিক এবং নদীপারের সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান