সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ
দিরাইয়ের চামটি সেতু

সংস্কারের অভাবে খসে পড়ছে ইট-পাথর, ঝুঁকি নিয়ে চলাচল

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৫:০৬ পূর্বাহ্ন
সংস্কারের অভাবে খসে পড়ছে ইট-পাথর, ঝুঁকি নিয়ে চলাচল
সামছুল ইসলাম সরদার :: দিরাই পৌরশহরের চামটি খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সেতুটির বিভিন্ন অংশ থেকে ইট-পাথর খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ রিকশা, সিএনজি, ট্রাক ও অন্যান্য হালকা-ভারী যানবাহন চলাচল করছে। দিরাই পুরাতন বাজার ও থানা রোডের সংযোগস্থলে অবস্থিত সেতুটি পৌরশহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন সেতুটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে মাত্র আটটি পিলারের ওপর চামটি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর প্রায় তিন দশক পার হলেও সেতুটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি। এরই মধ্যে সেতুর বিভিন্ন স্থানের ইট-পাথর খসে পড়েছে এবং কাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের পাশাপাশি রাতেও সেতুটির ওপর দিয়ে ট্রাক ও মালবাহী ভারী যানবাহন চলাচল করে। এসব যান পার হওয়ার সময় সেতুতে কাঁপন অনুভূত হয়। দীর্ঘদিন ধরে সেতুর পাশে ব্যবসা করায় তারা নিজেরাই এই ক¤পন অনুভব করেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। সেতুর পাশের একাধিক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার হচ্ছে না। ইট-পাথর খসে পড়ছে। বিশেষ করে ট্রাক বা মালবাহী গাড়ি সেতু দিয়ে যাওয়ার সময় কাঁপন অনুভূত হয়। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দিরাই শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ হওয়ায় এর ওপর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সেতুটি বেহাল অবস্থায় থাকায় পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সেতুটির অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, সেতু মেরামতের বিষয়টি আমাদের নজরে আছে। পানি কমলেই আমরা সেতু মেরামতের উদ্যোগ নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা