সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৪:১৩ পূর্বাহ্ন
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, জামায়াতকে বিশ্বাস করে বিএনপি ভুল করতে পারে। এ বিষয়ে দলের নেতাদের সতর্ক থাকতে হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের সতর্কতার ওপর জোর দিয়ে ফজলুর রহমান বলেন, আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল এবং সোনার বাংলাকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আপনারা যদি আবার সেই জামায়াতে ইসলামকে বিশ্বাস করেন, তবে ভুল করবেন। জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এরা যখন পার্লামেন্টে যায়, তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে আঙুল তুলে বড় বড় কথা বলে। এমনকি এক দফার মাধ্যমে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলে। কাজেই এ ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের শাসনামল ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশি খর্ব করা হয়েছে। কিন্তু ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাসহ তার সঙ্গীদের পালিয়ে যেতে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে বিএনপি যে সঠিক দিকনির্দেশনা নিয়ে এগোচ্ছে, তাতে সহজে ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেওয়া সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান