সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সুনামগঞ্জ সদর হাসপাতাল

চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৯:৫০ পূর্বাহ্ন
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার। এ খবরে স্বস্তি ফিরেছে জেলার কিডনি রোগী ও তাদের স্বজনদের মধ্যে। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিসের জন্য জেলার বাইরে যেতে হওয়ায় রোগীদের যে ভোগান্তি ও বাড়তি খরচ পোহাতে হয়, নতুন এই সেবা চালু হলে তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জ সদর হাসপাতালসহ দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃজনের কথা জানানো হয়েছে। এর মধ্যে প্রতিটি হাসপাতালে ছয়টি করে সিনিয়র স্টাফ নার্স ও তিনটি করে মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রাখা হয়েছে। সেই হিসাবে সুনামগঞ্জ সদর হাসপাতালেও ডায়ালাইসিস সেন্টারের জন্য ৯টি পদ সৃজন করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। সুনামগঞ্জের কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ জেলার বাইরে যেতে হয়। এতে চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়াসহ বাড়তি খরচ বহন করতে হয় রোগী ও স্বজনদের। সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হলে জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে। সচেতনমহল মনে করছেন, হাওরাঞ্চল সুনামগঞ্জে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিঃসন্দেহে স্বস্তির খবর। নিয়মিত ডায়ালাইসিসের জন্য জেলার বাইরে যেতে হয়, যা রোগী ও স্বজনদের জন্য সময় ও অর্থ দুই দিক থেকেই কষ্টকর। সদর হাসপাতালে এই সেবা চালু হলে জেলার মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। দ্রুত প্রয়োজনীয় জনবল ও অন্যান্য প্রস্তুতি স¤পন্ন করে সেবাটি চালু করা হবে এটাই সচেতনমহলের প্রত্যাশা। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, ইতিমধ্যেই ১০টি বেড প্রস্তুত আছে। সকল প্রস্তুতি স¤পন্ন করে দ্রুত সেবা কার্যক্রম চালু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার