সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক

‎'চাঁদাবাজের গডফাদার’ বলার প্রতিবাদে উপজেলা বিএনপির আহ্বায়কসহ তিন নেতার সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৫৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:০০:১০ অপরাহ্ন
‎'চাঁদাবাজের গডফাদার’ বলার প্রতিবাদে উপজেলা বিএনপির আহ্বায়কসহ তিন নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাদের ‘চাঁদাবাজের গডফাদার’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত তিন বিএনপি নেতা। ‎
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জামালগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। ‎
সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্যে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সদস্য শাহ মো: শাহজাহান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া বলেন, সম্প্রতি জামালগঞ্জে তাদের নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়ার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন। ‎তারা বলেন, বিআইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
‎সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জামালগঞ্জ উপজেলার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‎তারা গতকাল নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তাদের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ‎
সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় বিভিন্ন নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার