সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক

শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:২৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:২৯:১৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ
স্টাফ রিপোর্টার :: ‘বৃক্ষ তুমি আদি প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ জনউদ্যোগ। রবিবার দুপুরে শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থীর মধ্যে একটি করে গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, কবি মুনমুন চৌধুরী, সংগঠনের সদস্য মাহবুবুল হাছান শাহীন, জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন, অ্যাড. মতিয়া চৌধুরী এবং লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছাত্তার। এ সময় জনউদ্যোগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও প্রকৃতির সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা প্রয়োজন। তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে এলে পরিবেশ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মসূচির সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার