সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

বাউল সাধক সেবুল মিয়ার কথায়, জয়ন্ত পাল জয়ের সুরে আসছে ‘ক্ষণকাল’

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৭:৪২ পূর্বাহ্ন
বাউল সাধক সেবুল মিয়ার কথায়, জয়ন্ত পাল জয়ের সুরে আসছে ‘ক্ষণকাল’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বাউল সাধক সেবুল মিয়ার লেখা মৌলিক গান ‘ক্ষণকাল’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করতে যাচ্ছেন শিল্পী জয়ন্ত পাল জয়। লোকগান ও বাউলসংগীতের আদি সুর, কথা ও ভাবধারা অক্ষুণœ রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শ্রোতাদের কথা বিবেচনায় নিয়ে ভিন্নধর্মী সংগীতধারায় গানটি নির্মাণ করা হয়েছে। বাউলসংগীত ও সাধনায় দীর্ঘদিন নিজেকে নিবেদিত রাখলেও অনেকটা অন্তরালেই থেকেছেন সেবুল মিয়া। তাঁর লেখা ও ভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তার দীর্ঘদিনের নীরব সাধনার প্রতি শ্রদ্ধা জানাতেই ‘ক্ষণকাল’ গানটির এই নতুন আয়োজন। জয়ন্ত পাল জয় জানান, বাংলার লোকসংগীতের শেকড়, ঐতিহ্য ও ভাবধারাকে অক্ষুণœ রেখে আধুনিক সংগীতের সঙ্গে এর একটি নতুন সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে লোকগানের ঐতিহ্যকে সময়ের সঙ্গে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তা আরও সহজভাবে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। ‘ক্ষণকাল’ গানটির সুর করেছেন জয়ন্ত পাল জয়। সংগীতায়োজন করেছেন হৃদয় সৈকত। গানটির প্রচ্ছদ ডিজাইন করেছেন তামিম রায়হান। স্টুডিও তত্ত্বাবধান ও শব্দ ধারণের সার্বিক সহযোগিতায় রয়েছে এইচএস মিউজিক স্টেশন। গানটি জয়ন্ত পাল জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল সংগীতমাধ্যমে প্রকাশ করা হবে। সুনামগঞ্জের সংগীত সংশ্লিষ্টদের মতে, ‘ক্ষণকাল’ শুধু একটি গান নয়; অন্তরালে থেকে বাউলসংগীত ও সাধনায় নিজেকে নিবেদিত রাখা একজন ¯্রষ্টার প্রতি শ্রদ্ধা জানানোরও একটি প্রয়াস। তার সৃষ্টিকে নতুন সংগীতায়োজনের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে সুনামগঞ্জের লোকসংগীতের ঐতিহ্যও নতুনভাবে আলোচনায় আসবে বলে আশা করছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল