সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৮:৫৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৮:৫৮:৪২ পূর্বাহ্ন
ছুরিকাঘাতে বৃদ্ধ খুন
স্টাফ রিপোর্টার :: ছাতকে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পর হাফেজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান (৮০) নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহঃপতিবার সকালে গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় কবিরাজ নামে পরিচিত সৈয়দ আব্দুল হান্নান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি অবিবাহিত এবং একই গ্রামে তার বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আব্দুল হান্নানের বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির দেখাশুনার দায়িত্বেও ছিলেন তিনি। স্থানীয় সূত্র জানায়, বৃহ¯পতিবার ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বারান্দায় গেলে দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ