সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

শান্তিগঞ্জে ইজারাদার ও জেলেদের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৭:৪৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ইজারাদার ও জেলেদের সংঘর্ষে আহত ২০
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের বনুয়া-কৈয়া গ্রুপ জলমহালের আশপাশে অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানকে কেন্দ্র করে ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল জব্দ করে। এ সময় স্থানীয় কয়েকজন জেলে জব্দ করা জাল ফেরত দেওয়ার অনুরোধ করলে জলমহালের ইজারাদারের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। পরে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানান। স্থানীয় জেলেদের অভিযোগ, তারা জলমহালের বাইরে হাওরে মাছ ধরছিলেন। জাল জব্দের পর প্রশাসনের কাছে অনুরোধ জানাতে গেলে ইজারাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাদের কয়েকজন আহত এবং নৌকা ও জাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। অন্যদিকে ইজারাদার গোলাম আমিনের দাবি, অভিযানকালে জাল মালিকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে তাদের ৯-১০ জন আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু জেলে দীর্ঘদিন ধরে জলমহালে অবৈধ রিংজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০০ মিটার অবৈধ রিংজাল জব্দ করা হয়। জাল ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তাদের উপস্থিতিতে কোনো সংঘর্ষ হয়নি বলেও তিনি জানান। শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, উক্ত মারামারির ঘটনায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল