সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৫:৩২ পূর্বাহ্ন
বিশ্ব পর্যটন দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিনিধি, অংশীজন ও আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটনসেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর, নদী, পাহাড়, নীলাদ্রি লেক, শিমুলবাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য পর্যটনের জন্য বড় স¤পদ। এসব পর্যটনকেন্দ্রকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করা সম্ভব। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে পর্যটন খাতের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। পর্যটনকেন্দ্রের তথ্য, যোগাযোগ, যাতায়াত, আবাসন, নিরাপত্তা ও সেবার তথ্য সহজে পর্যটকদের কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পর্যটকদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী তথ্য ও সেবা প্রদানের সুযোগ তৈরি করা যেতে পারে। সভায় সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। হাওর ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই পর্যটন বিকাশের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিনিধি, স্থানীয় অংশীজন ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল