সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৯:২৯ পূর্বাহ্ন
১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে সিএনজিযোগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট মাছিমপুর বাজার থেকে লাউড়েরগড় বাজারগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী এলাকার আব্দুল রশিদের ছেলে মো. এনাম মিয়া (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী রিয়া আক্তার (২১)। এসআরবি-৯ এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল জানতে পারে, তাহিরপুর থানার মাছিমপুর বাজার থেকে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে লাউড়েরগড় বাজারের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে বাদাঘাট মাছিমপুর বাজার থেকে লাউড়েরগড় বাজারগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এসআরবি জানায়, চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজি থামানোর সংকেত দেওয়া হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা জানান বলে দাবি করেছে র‌্যাব। পরে তাদের হেফাজতে থাকা একটি সবুজ রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসআরবি’র দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা পর¯পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এসআরবি-৯ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার