সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ থানার অভিযানিক দল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক (সাচনা) গ্রামের পলক জামে মসজিদের পেছনে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজ মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সাচনা বাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুকড়াপর্শি (রহিমপুর) গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে। একই রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদ মিয়া (৪৩) সংবাদপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আজিজ মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ও এরশাদ মিয়ার বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন