সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৬:২১ পূর্বাহ্ন
নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক
নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই গড়ে ওঠে জনপদ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা। অথচ সেই নদী থেকেই যদি অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে এর ভয়াবহ প্রভাব পড়ে নদীর তীরবর্তী মানুষের ওপর। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাশে মনাই নদীতে দুটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগটি তাই অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১০-১২ দিন ধরে দুটি ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি ও বোরো ফসলের জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো - এ ধরনের বালু উত্তোলনের জন্য প্রশাসনের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও। ফলে অভিযোগটি সত্য হলে এটি নিছক নদী থেকে বালু উত্তোলনের ঘটনা নয়; বরং সরকারি বিধি-নিষেধ অমান্য করে পরিবেশ ও জননিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলার শামিল। অভিযোগে স্থানীয় রাজনৈতিকভাবে পরিচিত দুই ব্যক্তির নাম এসেছে। তবে তাঁরা নিজেদের স¤পৃক্ততার কথা অস্বীকার করেছেন এবং তাদের নাম ব্যবহার করে অন্য কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারে বলে দাবি করেছেন। অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রশাসনের দায়িত্ব। কারও রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে তদন্তে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। একইভাবে, অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করাও সমীচীন নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করাই হবে দায়িত্বশীলতার পরিচয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয়। প্রশাসনকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজার দুটির বৈধতা, বালু উত্তোলনের অনুমোদন, উত্তোলিত বালুর গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে হবে। অনুমোদনহীন উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নদীর তীর ও আশপাশের কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। আমরা আশা করি, মনাই নদীকে ঘিরে ওঠা এই অভিযোগকে প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। নদী ও কৃষিজমি রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সংশ্লিষ্ট সবার দায়িত্ব। প্রভাবশালী যে-ই হোক, অবৈধভাবে প্রাকৃতিক স¤পদ আহরণ বন্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। জনস্বার্থে মনাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন