সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা

এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন
এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ
বিশেষ প্রতিনিধি :: চারপাশে পানি, কিন্তু সেই পানি পান করার উপায় নেই। বর্ষায় নৌকায় আর হেমন্তে কাদামাটির পথ পেরিয়ে প্রায় এক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় এক কলসি সুপেয় পানি। এভাবেই ১৫ থেকে ২০ বছর ধরে চলছে বিশ্বম্ভরপুর উপজেলার লোকমানপুর গ্রামের ৩০ পরিবারের জীবন। হাওরপাড়ের এই গ্রামে নেই সুপেয় পানির স্থায়ী কোনো ব্যবস্থা। প্রতিদিনের রান্না ও পানীয় জলের চাহিদা মেটাতে দূরের গ্রামে ছুটতে হয় বাসিন্দাদের। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সরেজমিনে দেখা যায়, গ্রামের বাসিন্দাদের অনেকেই কলসি নিয়ে দূরের গ্রাম বাহাদুরপুর থেকে পানি সংগ্রহ করছেন। বর্ষাকালে নৌকায় করে যেতে হয় প্রায় এক কিলোমিটার দূরে। হেমন্তে হাওরের পানি কমে গেলে কাদামাটির পথ পেরিয়ে পায়ে হেঁটে পানি আনতে হয়। এতে চরম বিপাকে পড়েন গ্রামের নারীরা। গ্রামের বাসিন্দা লোকমান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এক কলসি সুপেয় পানির জন্য প্রায় এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে। বর্ষায় নৌকায় পানি আনতে হয়। বছরের পর বছর এভাবেই চলছে। হাসেম মিয়া নামের আরেকজন বলেন, চারপাশে পানি থাকলেও পান করার মতো পানি নেই। অনেকবার বিভিন্ন কর্তা-ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাই সরকার যেন আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দেয়। আমরা খুব কষ্টে আছি। কুলসুম বেগম বলেন, প্রতিদিন দূর থেকে পানি এনে সংসারের কাজ করতে হয়। অনেক বাধাবিপত্তি অতিক্রম করে ১ কিলোমিটার দূর থেকে পানি আনি। এতে নারী ও শিশুদের অনেক কষ্ট হয়। আমরা চাই দ্রুত গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করা হোক। গ্রামবাসীর অভিযোগ, প্রায় দুই দশক ধরে তারা সুপেয় পানির সংকটে ভুগছেন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করেও স্থায়ী সমাধান মেলেনি। ফলে এক কলসি পানির জন্য প্রতিদিনের এই ছুটে চলাই তাদের নিত্যদিনের বাস্তবতা। সরকার আসে সরকার যায় তাদের সংকট দূর হয় না। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, ওই এলাকায় প্রকৃতপক্ষে সুপেয় পানির সংকট রয়েছে কি না, তা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরেজমিনে যাচাই করা হবে। এরপর বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী