সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

এনসিপি নেতার মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:২৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:১৭:৩১ পূর্বাহ্ন
এনসিপি নেতার মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলায় বসতঘর থেকে এক এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম জানান। নিহত শাহিন কাদির (৪৮) ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাত ৮টার দিকে নিজ শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন শাহিন। পরবর্তীতে রাতের খাবারের জন্য ডাকাডাকি করা হলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ের সঙ্গে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। এসআই রফিকুল ইসলাম বলেন, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঘরের বাঁশের আড়ের সঙ্গে তিনি ঝুলছিলেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি