সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ছাতকে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১১:৪১ অপরাহ্ন
ছাতকে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার:: ছাতক উপজেলার মধ্যবাজারে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ছাতক থানাধীন মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি যৌথ অভিযানিক দল এতে অংশ নেয়। র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা, লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর কুণ্ড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়কৃত জরিমানার মোট পরিমাণ ৭০ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমন প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, নির্ধারিত পরিমাণের তুলনায় কম পণ্য সরবরাহ এবং মোড়কজাত পণ্য নির্ধারিত নিয়ম না মেনে বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। র‌্যাব-৯ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণে এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে পণ্যের মান, মেয়াদ ও বিক্রয়সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি