দিরাই পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:২৫:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:২৫:০৯ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই উপজেলা ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দিরাই পৌরশহরের থানা রোডের বিএনপির কার্যালয়ে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব পংকজ দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট দীপংকর বণিক সুজিত। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস। বিশেষ বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপজেলা সভাপতি পদে রতি রঞ্জন দাস ও সাধারণ স¤পাদক পংকজ দাস, পৌর সভাপতি হরিপদ দেবনাথ ও সাধারণ স¤পাদক টপলু চন্দ নির্বাচিত হন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি