সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি

ছাতকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:২২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:২২:৩১ পূর্বাহ্ন
ছাতকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছাতক প্রতিনিধি :: ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষার্থী দেবযানী রায় এবং আরিয়ান জাহিন জিহানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামসু, প্রাক্তন শিক্ষার্থী ও ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো.আরজু মিয়া, ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন খান, সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. আবুল কালাম। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অজয় কৃষ্ণ পাল, অবসরজনিত শিক্ষকদের উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মৃদুল কান্তি দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে ফাতেমা স্পৃহা, মাইমুনা আনজাম মাহা। সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ওয়াজিয়া নুসরাত ও গীতাপাঠ করেন শিক্ষার্থী কথা দাস। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সাবেক সদস্য মিছবাহ উদ্দিন, শামছ উদ্দিন, শিক্ষক দিলীপ রঞ্জন দে, সুব্রত দাস, জীবেশ চক্রবর্তী, লক্ষণ চন্দ্র সাহা, তন্ময় চৌধুরী তপু, সুব্রত দাস মিঠু, শিক্ষিকা লায়লা আনজুম আরা, সাবেকুন নাহার, ললিতা বেগম, তাহমিনা আক্তার, সুফিয়া বেগম, নিহা আচার্য্য, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলিম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেক মিয়া, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মাহবুব আলম সেলিম, শিক্ষক নিজাম মিয়া, বদরুদ্দোজা মোহাম্মদ সাফি, রাহিম আহমেদ, শিক্ষার্থী রাব্বি, ইশতেমামসহ অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। সংবর্ধনা সভায় অতিথিদেরকে স্কুলের পক্ষ থেকে উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০