সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হজরত শাহজালালের (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৭:৪১ পূর্বাহ্ন
হজরত শাহজালালের (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর শিগগিরই নতুন ম্যানেজার, হিসাবরক্ষক ও অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। মিটিংয়ে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ। মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তে ৭ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সদস্যসচিব হিসেবে হজরত শাহজালাল (র.) মাজারের মোতাওয়াল্লি থাকবেন। আর সদস্য হিসেবে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট জেলা পরিষদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের একজন করে প্রতিনিধি থাকবেন। জেলা প্রশাসক জানান, হজরত শাহজালালের (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং প্রাপ্ত আয়ের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সর্বশেষ মিটিং হয়েছে। মিটিংয়ের আহ্বায়ক ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সম্মানিত সব সদস্য এবং মাজারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাজারের প্রাপ্ত দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। প্রতিদিনের প্রাপ্ত দানের টাকা থেকে ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা করা হবে। উক্ত হিসাব জেলা প্রশাসক সিলেট এবং হজরত শাহজালাল (র.) মাজারের মোতাওয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। অবশিষ্ট যে ৬৫ শতাংশ টাকা, সেই টাকা পূর্বের ন্যায় ব্যবস্থাপনা করা হবে। এই ৬৫ শতাংশ টাকা হতে মাজারের সব দৈনন্দিন ব্যয়, যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, আনসার সদস্য, নিরাপত্তা - এই যে বেতন-ভাতা, ৩০ জন আনসার সদস্য এখানে আছে। এ ছাড়া নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সার্বিক ব্যয় নির্বাহ করা হবে। জেলা প্রশাসক আরও জানান, দ্বিতীয় যে সিদ্ধান্ত, টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে মাজার কমিটির পক্ষে সার্বিক দায়িত্ব পালনের জন্য একজন ম্যানেজার নিয়োগ করব। সে হবে রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট অথবা রিটায়ার্ড আর্মি পার্সন হবে। একজন হিসাবরক্ষক এবং একজন অফিস সহকারী নিয়োগ করা হবে। এই মর্মে কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া নিয়োগকৃত ম্যানেজার যাকে আমরা নিয়োগ দেব - শিগগিরই নিয়োগ দেব। ম্যানেজার উক্ত কমিটির সচিবিক দায়িত্ব, সচিবিক সহায়তা প্রদান করবে। উক্ত কমিটি মাজারের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা