সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা

তাহিরপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
তাহিরপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আলেক মিয়ার ছেলে মো. তানভীর আহমদ (৩০) এবং একই এলাকার মৃত নুর জামালের ছেলে মো. রাকিব হোসেন (১৯)। এসআরবি-৯ সূত্রে জানা যায়, মাহারাম গ্রামের একটি বসতবাড়ির পেছনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে - এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসআরবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বস্তায় বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী