সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ

ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৪:৪২ পূর্বাহ্ন
ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধর্মপাশা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন উপজেলা ভবন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা পরিকল্পিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও আব্দুল মতিন মির্জা। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক সাইফুল ইসলাম কামাল, সাবেক ক্রীড়া বিষয়ক স¤পাদক রোকন উদ্দিন বেপারী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাধারণ স¤পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ স¤পাদক আবুল কাশেম মেম্বার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম