সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বালুমহালের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে : ইউএনও রিপামনি দেবী

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
বালুমহালের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে : ইউএনও রিপামনি দেবী
স্টাফ রিপোর্টার :: বালুমহাল নিয়ে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। তিনি বলেছেন, কোনো ধরনের অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করে তাহিরপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউএনও রিপামনি দেবী। ইউএনও বলেন, বালুমহাল নিয়ে যে অনিয়ম রয়েছে, তা কঠোরভাবে দমন করব - আমার পক্ষ থেকে শতভাগ। কোনো অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব অনিয়ম প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, তাহিরপুর পর্যটনসমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত একটি উপজেলা। এ উপজেলাকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের কাছে একটি আদর্শ উপজেলা হিসেবে তুলে ধরতে চান তিনি। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং উপজেলার উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে। রিপামনি দেবী আরও বলেন, তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে তাহিরপুর উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি। আইনসঙ্গত যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সবার জন্য খোলা থাকবে বলেও জানান নবাগত ইউএনও। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, বালুমহাল, পর্যটন, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়। বক্তারা তাহিরপুরের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা