আ.লীগ-জামায়াত আঁতাত করে ষড়যন্ত্র হলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি
ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০২:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০২:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগের সঙ্গে জামায়াত গোপনে আঁতাত করে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার জেলা শহরে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বক্তব্য দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ-জামায়াত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণের সুনির্দিষ্ট ভোটে নির্বাচিত সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
তারেক মিয়া আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াত গোপনে আঁতাত করে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে ছাত্রদল তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করবে। এখনও সময় আছে, ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক স¤পাদক শাহ রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক রুহুল চৌধুরী, প্রথম সহ-সভাপতি কাজী মিছবাহ হোসেনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ