সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি
আ.লীগ-জামায়াত আঁতাত করে ষড়যন্ত্র হলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি

ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০২:৩৭ পূর্বাহ্ন
ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের সঙ্গে জামায়াত গোপনে আঁতাত করে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার জেলা শহরে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ-জামায়াত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণের সুনির্দিষ্ট ভোটে নির্বাচিত সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না। তারেক মিয়া আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াত গোপনে আঁতাত করে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে ছাত্রদল তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করবে। এখনও সময় আছে, ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক স¤পাদক শাহ রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক রুহুল চৌধুরী, প্রথম সহ-সভাপতি কাজী মিছবাহ হোসেনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম