সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৪:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার::
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার অভিযোগ তুলে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে নেতারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলতাফ স্কয়ারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন। পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলনের ধারাবাহিকতায় দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা পুলিশের গুলির মুখে আন্দোলন করে, মানুষের ভালোবাসায় এই ক্ষমতায় এসেছি। আমরা ভোট চুরি করে ক্ষমতায় আসিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও রাজপথে থাকব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বক্তব্যে সাবেক সরকারের সমালোচনা করে জাহাঙ্গীর আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশের অর্থনীতিকে একদম পঙ্গু করে দিয়েছিল। এই ভঙ্গুর অর্থনীতিকে মোকাবিলা করে সামনে এগিয়ে নিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। জামায়াতে ইসলামীকে নিয়েও বক্তব্য দেন তিনি। তিনি আরও বলেন, আপনাদের পাখা গজিয়েছে। বিগত ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের তো আমরা রাজপথে পাইনি। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও প্রাণহানির শিকার হয়েছেন। তার ভাষ্য, হাজার হাজার মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। তারপরও আমরা রাজপথ ছাড়িনি। এ সময় তিনি নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছে এবং এর প্রতিফলন নির্বাচনে ঘটেছে বলে তিনি মনে করেন। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, এজে মনন, মাসুম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, সুহিন আহমেদ, মোস্তাক আহমেদ, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলী উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন ও সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন এবং দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশের শেষ দিকে বক্তারা রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি