আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন গ্রেপ্তার
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:২৫:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:২৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনি ৬৩ নম্বর আসামি। এর আগে আরও একটি মামলায়ও তাকে আসামি করা হয়।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ওই মামলার হাজিরার বিষয়ে বার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয়ে আসেন রুমেন। এ সময় সমিতির আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যদের অবস্থান দেখতে পান তারা। তিনি বলেন, বিষয়টি বুঝতে পেরে বারের সদস্য হিসেবে আমরা নিজেরাই তাকে থানায় নিয়ে যাই।
সুনামগঞ্জ সদর থানার এসআই অভিজিত ভৌমিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ