স্কাউটিং কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:২৩:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:২৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে স্কাউটিং কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা ও সাংগঠনিক ঘাটতি কাটিয়ে জেলার স্কাউটিং কার্যক্রম নতুন করে সক্রিয় করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা স্কাউটসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গোলদার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা ও কার্যক্রমের ঘাটতির কারণে অনেকেই হয়তো নিজেদের দায়িত্ব ও ভূমিকা স¤পর্কে সচেতন নন। আঞ্চলিক পরিচালক সভায় এসে বিভিন্ন বিষয় পরিষ্কার করেছেন। এখন যেসব কাজ বাকি রয়েছে এবং যেসব কার্যক্রম দীর্ঘদিন ধরে হয়নি, সেগুলো নতুন করে শুরু করতে হবে।
তিনি বলেন, স্কাউটস একটি শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। স্কাউটাররা শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য স্বচ্ছতা ও দেশপ্রেম। সুনামগঞ্জে স্কাউটিং কার্যক্রম পুনরুজ্জীবিত করতে আঞ্চলিক পরিচালকের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক আরও বলেন, কোনো পদ দীর্ঘদিন শূন্য থাকা কিংবা সাংগঠনিক দায়িত্ব পালনে ঘাটতি থাকা কাম্য নয়। সমস্যা থাকলেও তার সমাধানের পথ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউটসের দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগে এসব সমস্যা সমাধান করতে হবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেক্সগু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্কাউটসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো নিঃস্বার্থভাবে জেলা ও দেশের কল্যাণে কাজ করা।
স্কাউটিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান বৈধ ও সঠিক পদ্ধতিতে সম্মিলিতভাবে নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলার ১২ উপজেলার কমিশনার, সাধারণ স¤পাদক, স্কাউট লিডার ও কাব লিডাররা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ