দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার হাজী নূরউল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজিত রঞ্জন কর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ফারহানা আক্তার পাপিয়া। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. জায়দা বেগম, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লিচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান মিজান, প্রতাপপুর সিদ্দিকে আকবর (রা.) দাখিল মাদ্রাসার সভাপতি কাজী রাহিন ইসলাম মিসলু, লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রতাব মিয়া এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রতাপপুর সিদ্দিকে আকবর (রা.) দাখিল মাদ্রাসার শিক্ষক মো. সোহেল মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, মো. আলমগীর হোসেন, এহসানুল হক ও আবু রায়হানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি