সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম

বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার
​স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ​২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এসআরবি-৯, সদর দপ্তর, সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। ​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ টা ২০ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামস্থ একটি কসতবাড়ির পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ​সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বিকাল আনুমানিক ৪ টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ডোবা পানিতে ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ভেতর থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ​এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ​এসআরবি-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ