বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এসআরবি-৯, সদর দপ্তর, সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ টা ২০ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামস্থ একটি কসতবাড়ির পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বিকাল আনুমানিক ৪ টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ডোবা পানিতে ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ভেতর থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ