সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামলাবাজ গ্রামের হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয়কে কেন্দ্র করে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রিয়াজ উদ্দিন ও গিয়াস উদ্দিনের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গিয়াস উদ্দিনের পক্ষের জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, ফয়ছল, ইউসুফ, মুক্তার আলী, মারুফ, সজল, তৈয়বুর রহমান ও সালমান আহত হন। অপরদিকে রিয়াজ উদ্দিনের পক্ষের সাকিল, হীরা, হেলাল, রোমান মাস্টার ও হোসাইন আহত হয়েছেন। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, জামলাবাজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা স¤পর্কে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা