চাঁদাবাজির অভিযোগ
তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভি (২৫)-কে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ ছাত্রদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ স¤পাদক উবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালহা আহমেদ অভির বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ ওঠায় সাংগঠনিক সিদ্ধান্তে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের শুল্ক বন্দর থেকে কয়লা ও চুনাপাথরবোঝাই বাল্কহেড নৌকা পাটলাই নদী দিয়ে যাওয়ার সময় চাঁদাবাজির অভিযোগ ওঠে তালহা আহমেদ অভির বিরুদ্ধে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উপজেলার সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ