সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

শীঘ্রই চালু হচ্ছে কৈতক ট্রমা সেন্টার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন
শীঘ্রই চালু হচ্ছে কৈতক ট্রমা সেন্টার
স্টাফ রিপোর্টার :: দুই বছর ধরে তালাবদ্ধ পড়ে থাকা ছাতকের কৈতক ২০ শয্যার ট্রমা সেন্টার অবশেষে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মহাসড়কের পাশে দীর্ঘদিন অব্যবহৃত থাকা ২৪টি ট্রমা সেন্টারকে আধুনিকায়ন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে চালুর সিদ্ধান্তের অংশ হিসেবে কৈতক ট্রমা সেন্টারও চিকিৎসাসেবার আওতায় আসছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে পর্যায়ক্রমে কেন্দ্রগুলো চালুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে দেশব্যাপী ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কৈতক হাসপাতালে সংলগ্ন এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। ২০২৩ সালে নির্মাণ শেষে উদ্বোধন করা হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এতদিন এর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে ভবনটি দীর্ঘদিন তালাবদ্ধ পড়ে থাকার পাশাপাশি ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে নির্মিত ২৪টি ট্রমা সেন্টারকে দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। গত ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দীর্ঘদিন পড়ে থাকা এসব ট্রমা সেন্টার চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কের পাশে প্রয়োজন অনুযায়ী নতুন ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৈতক ট্রমা সেন্টার চালু হলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে ছাতক, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদরসহ আশপাশের এলাকার মানুষ এর সুফল পাবেন। বর্তমানে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ দূরের হাসপাতালে নিতে হয়। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছি। খুব দ্রুতই এগুলোকে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ হিসেবে রূপান্তর করা হবে। সড়ক দুর্ঘটনায় দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মাধ্যমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে এটিকে আমাদের নিয়মিত স্বাস্থ্যব্যবস্থার (হেলথ সিস্টেম) একটি টেকসই অংশ হিসেবে পরিচালনা করার লক্ষ্যেই আমরা কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স