সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১২:২৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১২:৩৩:১৫ অপরাহ্ন
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ ছবি: জালাল উদ্দীন ফারুকী।
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন ফারুকীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে দলের সদস্য পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক/যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, মো. জালাল উদ্দিন ফারুকী বিভিন্ন সময়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণœ হয় - এমন অপপ্রচার করে আসছেন। এছাড়া বিভিন্ন নারীকে বিদেশ পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং পরে বিদেশে না পাঠানোর অভিযোগে বিভিন্ন ব্যক্তি ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ কমিটির সদস্যদের কাছে বিচার দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে সংঘটিত চাঁদাবাজির ঘটনার সঙ্গেও তিনি জড়িত বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। চিঠিতে বলা হয়, চলতি মাসের ১৩ সেপ্টেম্বর সাচনা বাজার-বেহেলী সড়কে অটোরিকশা চালক সমিতির শতাধিক সদস্য জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাচনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। মামলাটির নম্বর ২৩৬/২০২৬, জামালগঞ্জ এবং মামলাটি বর্তমানে জামালগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। এছাড়া খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির জন্য ডিলারশিপ নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতেগোনা কয়েকজনকে পণ্য দিয়ে বাকি মালামাল কালোবাজারে বিক্রি করার অভিযোগও করা হয়েছে জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে। পাশাপাশি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কোনো সভায় তিনি উপস্থিত থাকেননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, এসব অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে মো. জালাল উদ্দিন ফারুকীকে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে চিঠিতে বলা হয়েছে, এরপর থেকে মো. জালাল উদ্দিন ফারুকীর কোনো কর্মকা-ের দায়ভার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি বহন করবে না। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মালিক বলেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকীকে দল থেকে বহিষ্কারের জন্য কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত একটি চিঠি আমাদের হাতে পেয়েছি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা করে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স