গ্রিক সভ্যতা ও গণতন্ত্রের বিবর্তন : প্রাচীন আঁতুড়ঘর থেকে আজকের বিশ্ব রূপরেখা শেরগুল আহমেদ
- আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:১৩:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:১৩:৫০ পূর্বাহ্ন
একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে আজ বিশ্বজুড়ে গণতন্ত্র স্বীকৃত। কিন্তু এই গণতন্ত্র একদিনে আজকের রূপে পৌঁছায়নি। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, আজকের আধুনিক বিশ্ব গণতন্ত্রের যে আলোয় উদ্ভাসিত, তার বীজ রোপিত হয়েছিল আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রিসে। তাই নির্দ্বিধায় বলা যায়, গ্রিক সভ্যতা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, যার ধারাবাহিক বিবর্তনের ফল আজকের বিশ্ব গণতন্ত্র।
গণতন্ত্রের সূতিকাগার - প্রাচীন এথেন্সের উত্তরাধিকার :
খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে প্রথম ‘ডেমোক্রেসি’ (উবসড়পৎধপু) ধারণার জন্ম হয়। গ্রিক শব্দ ‘ডেমোস’ (জনগণ) এবং ‘ক্রাতোস’ (ক্ষমতা) এ দুটি মিলে তৈরি হয় গণতন্ত্র, যার অর্থ জনগণের শাসন। তৎকালীন এথেনীয় রাষ্ট্রনায়ক ক্লিথেনিস ও পেরিক্লিসের হাত ধরে যে শাসনব্যবস্থা গড়ে ওঠে, তা ছিল সরাসরি বা প্রত্যক্ষ গণতন্ত্র (উরৎবপঃ উবসড়পৎধপু)। সেখানে নাগরিকরা সরাসরি অ্যাসেম্বলিতে উপস্থিত হয়ে ভোট দিয়ে আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করতেন। যদিও সেই গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা ছিল। নারী, দাস ও বিদেশিদের ভোটাধিকার ছিল না, তবুও রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের যুগে জনগণের হাতে ক্ষমতার এই ধারণাটি ছিল এক যুগান্তকারী বিপ্লব।
ইতিহাসের ধারাবাহিকতা ও আধুনিক রূপের উন্মেষ :
গ্রিসের পতনের পর গণতন্ত্রের এই ধারণাটি রোমান প্রজাতন্ত্রে কিছুটা ভিন্ন রূপে চর্চিত হয়, যেখানে প্রতিনিধি নির্বাচনের আভাস মেলে। মধ্যযুগের অন্ধকার পেরিয়ে ইউরোপে যখন রেনেসাঁ বা নবজাগরণ আসে, তখন গ্রিক দর্শনের এই গণতান্ত্রিক চেতনা আবার পুনরুজ্জীবিত হয়। ১২১৫ সালের ম্যাগনা কার্টা, সপ্তদশ শতকের ব্রিটিশ গৌরবময় বিপ্লব, ১৭৭৬ সালের আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব এই প্রতিটি ঐতিহাসিক মাইলফলক আসলে গ্রিক গণতন্ত্রের সেই মূল চেতনাকে ধারণ করেই বিকশিত হয়েছিল। জন লক, ভলতেয়ার ও রুশোর মতো দার্শনিকরা গ্রিক ধারণাকে ভিত্তি করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের আইনি ও প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরি করেন।
আজকের বিশ্ব গণতন্ত্র - প্রাচীন চেতনার আধুনিক রূপ :
প্রাচীন গ্রিসের সেই প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণাটি বর্তমানের বিশাল জনসংখ্যার দেশগুলোতে অবাস্তব। তাই সময়ের প্রয়োজনে এবং ধারাবাহিক বিবর্তনে তা রূপ নিয়েছে প্রতিনিধিদলীয় বা পরোক্ষ গণতন্ত্রে (জবঢ়ৎবংবহঃধঃরাব উবসড়পৎধপু)। আজ বিশ্বের মানুষ সরাসরি শাসন না করলেও, ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা করছে। আধুনিক গণতন্ত্রের মূল স্তম্ভ আইনের শাসন, বাকস্বাধীনতা, মানবাধিকার এবং পরমতসহিষ্ণুতা,যার সবকিছুরই আদি উৎস প্রাচীন গ্রিকদের রাজনৈতিক চিন্তা।
উপসংহার :
প্রাচীন এথেন্সের সেই ছোট্ট ‘সূতিকাগার’ বা আঁতুড়ঘর থেকে যে গণতান্ত্রিক চেতনার জন্ম হয়েছিল, আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। বিশ্ব গণতন্ত্রের বর্তমান রূপটি হয়তো গ্রিসের চেয়ে কাঠামোগতভাবে ভিন্ন, কিন্তু এর আত্মা বা মূল শক্তিটি একই, তা হলো জনগণের সম্মতি ও অংশগ্রহণ। আজকের জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও, গ্রিক সভ্যতার দিয়ে যাওয়া এই মহামূল্যবান উপহারই মানব সভ্যতাকে মুক্তির আলো দেখিয়ে চলেছে এবং ভবিষ্যতেও দেখাবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক