সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

১২ উপজেলায় নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:৩৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:৩৩:১৮ পূর্বাহ্ন
১২ উপজেলায় নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন
তথ্য অধিকার আইন-২০০৯-এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ১২ উপজেলায় ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’-এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ স¤পাদক মো. ওবায়দুল হক মিলন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন স¤পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহযোগিতা করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে উপজেলা কমিটিগুলো। জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় তথ্য অধিকার আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শাহ কামাল, ওবায়দুল মুন্সী, মো. রাজু আহমেদ, সুহেল আলম ও ফারুক আহমেদ; যুগ্ম স¤পাদক মাইনুদ্দীন ও শাহ মোশাহিদ আলম ফয়সল। এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা কমিটির সভাপতি রাকিব মিয়া তালুকদার, সহসভাপতি একরামুল হক সেলিম ও সাধারণ স¤পাদক বায়োজিত আহমেদ রাসেল; শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ; ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছালিক ও সাধারণ স¤পাদক সুজন তালুকদার; বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ; মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন হিল্লোল; ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ স¤পাদক ইমাম হোসেন; দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি মোফাজ্জল হাসান এবং শাল্লা উপজেলা কমিটির সভাপতি তারেক মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর