সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:১৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:১৭:০৮ পূর্বাহ্ন
৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক
সুনামকণ্ঠ ডেস্ক :: সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে। এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটো হল সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে। উল্লেখ্য, তারল্য সংকটে থাকা ৫ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। এই আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে সহায়তা পাবে। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় চার ব্যাংক পেল ঋণ সহায়তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪