৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২৮:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২৮:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দলিল রেজিস্ট্রি পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখক কাউন্সিল অনুমতি দেয়াসহ ৭ দফা দাবিতে সুনামগঞ্জে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শাহাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের পক্ষ থেকে দাবিসমূহ উপস্থাপন করা হয়।
অন্যান্য দাবিগুলো হলো- দলিল প্রতি সম্মানি ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা বাস্তবায়ন করা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মোস্তাফিতা করতে না পারা ও দলিল রেজিস্ট্রারির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করা, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটি সুপারিশ ব্যতীত অনভিজ্ঞ কেউ দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্ধারণ করা ও যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা মোস্তাফিতার কারণ হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে বলে দাবি উপস্থাপন করেন নেতৃবৃন্দ।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির এক সভায় আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন দলিল লেখক সমিতির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সুনামগঞ্জের দলিল লেখকগণ। সবশেষ শনিবার জেলা সমাবেশের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির ডাক দেয়া হয়। দাবি পূরণ না হলে আগামী ১০ অক্টোবর ঢাকায় জাতীয়ভাবে সমাবেশ পালনের কথা জানান নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ