সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

সাহিত্য পত্রিকা ‘কালীদহ’র তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২৭:১৩ পূর্বাহ্ন
সাহিত্য পত্রিকা ‘কালীদহ’র তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সাহিত্যপত্রিকা ‘কালীদহ’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে কালীদহ সাহিত্য পরিষদের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আজিজুর রহমান তহুর। স্বাগত বক্তব্য রাখেন কালীদহ’র সম্পাদক নাসরীন আক্তার খানম। প্রকাশনা উৎসবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাদত হোসেন, ডা. সৈয়দ মনোওয়ার আলী, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রোকসানা পারভীন, মোর্শেদ আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও বুয়েট শিক্ষার্থী অর্জন রায়। বক্তারা ‘কালীদহ’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনাকে সুনামগঞ্জের সাহিত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয় লেখক ও সাহিত্যকর্মীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের সাহিত্য আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর