সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

রঙ্গারচরে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত এক

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২২:৪১ পূর্বাহ্ন
রঙ্গারচরে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত এক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শিংপুরহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আলী হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে রঙ্গারচর ইউনিয়নের শিংপুর হাটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহত আলী হোসেনের চাচা মোর্শেদ মিয়া। লিখিত অভিযোগে তিনি বলেন, গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় নৈগাং নতুন বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ভাতিজা আলী হোসেন। এসময় আলী হোসেন শিংপুর হাটি নুর হোসেনের বাড়ির সামনে আসা মাত্র শিংপুর হাটি গ্রামের জাহিদ মিয়া, সুমন মিয়া, তুফাজ্জল সহ ৭/৮ জন পথরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা আলী হোসেনকে মারধর করে। লোহার পাইপ দিয়ে দুই হাত, মাথা ও শরীরে আঘাত করে মারাত্মক রক্তাক্ত করে। মোর্শেদ মিয়া বলেন, আমার ভাতিজাকে একা পেয়ে কয়েকজন হামলা করে রক্তাক্ত করে। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসি। এঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। যারা আমার ভাতিজার উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, আমার কাছে এখনো অভিযোগের কপি আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর