রঙ্গারচরে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত এক
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২২:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২২:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শিংপুরহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আলী হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে রঙ্গারচর ইউনিয়নের শিংপুর হাটি গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহত আলী হোসেনের চাচা মোর্শেদ মিয়া। লিখিত অভিযোগে তিনি বলেন, গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় নৈগাং নতুন বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ভাতিজা আলী হোসেন। এসময় আলী হোসেন শিংপুর হাটি নুর হোসেনের বাড়ির সামনে আসা মাত্র শিংপুর হাটি গ্রামের জাহিদ মিয়া, সুমন মিয়া, তুফাজ্জল সহ ৭/৮ জন পথরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা আলী হোসেনকে মারধর করে। লোহার পাইপ দিয়ে দুই হাত, মাথা ও শরীরে আঘাত করে মারাত্মক রক্তাক্ত করে।
মোর্শেদ মিয়া বলেন, আমার ভাতিজাকে একা পেয়ে কয়েকজন হামলা করে রক্তাক্ত করে। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসি। এঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। যারা আমার ভাতিজার উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, আমার কাছে এখনো অভিযোগের কপি আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ