সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ধর্মপাশায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
ধর্মপাশায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার:: আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, সুশৃঙ্খল ও নিচ্ছদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধর্মপাশা উপজেলা শাখার আয়োজনে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ​ধর্মপাশা বিজয় চত্বর সংলগ্ন বৌদ্ধিক কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলার সার্বজনীন পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ​উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মনি কাঞ্চন দাশ। ​প্রধান অতিথির বক্তব্যে শ্রী মনি কাঞ্চন দাশ বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে কেবল একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের আত্মপরিচয়, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক মহামিলন। মা দুর্গা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অসত্যকে প্রত্যাখ্যান এবং দুর্বলকে রক্ষা করার শক্তি দান করেন। ধর্ম যার যার, উৎসব সবার এই নীতিকে ধারণ করে ধর্মপাশার পূজামণ্ডপগুলোকে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য কেন্দ্রে পরিণত করতে হবে। ​ডিজিটাল মাধ্যমের অসত্য তথ্য ও মণ্ডপের নিরাপত্তার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপ্রমাণিত খবর বা গুজব দেখে উত্তেজিত হওয়া যাবে না। আগে যাচাই, পরে বিশ্বাস এই নীতি মেনে চলতে হবে। প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জেনারেটর ও বিকল্প ব্যাকআপ লাইটের ব্যবস্থা রাখা, সুনির্দিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে কেউ আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে অবহিত করবেন। ​বিশেষ অতিথির বক্তব্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সেতুল বাবু তালুকদার মণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথ নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ভাগ করে দেওয়ার কৌশলগত দিক নির্দেশ করেন। ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অমর চক্রবর্তী এবং জেলা কমিটির সম্মানিত সদস্য অসীম চন্দ্র শীল। ​উক্ত বর্ধিত সভায় ধর্মপাশা উপজেলার অধীনস্থ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ এবং স্থানীয় পরিচালনা পর্ষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সার্বিক নিরাপত্তা, পরিবেশ সচেতনতা এবং প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন