সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৯:৫৪ অপরাহ্ন
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন
‎জাহাঙ্গীর আলম চৌধুরী::
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেনে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। ‎ ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক শিল্পনগরী ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার পাথর, সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কিন্তু উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। ‎ ‎তিনি বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। ‎ ‎এ সময় এমপি মিলন বলেন, এর আগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌরসভার অংশে একই সড়কের চার লেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আশা করছি, পুরো সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। ‎ ‎তিনি আরও বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার ও আধুনিকায়ন ছিল এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নানা বাধা-বিপত্তি পেরিয়ে সবার দোয়া ও সমর্থনে এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হয়েছে। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়; এটি ছাতকের সর্বস্তরের মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণের প্রতিফলন। ‎ ‎সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ১৭৪ কোটি টাকার এ প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধারাও কাজের তদারকিতে নজর রাখবেন। ‎ ‎অনুষ্ঠানে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. শাহাদাৎ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‎সভায় দোয়া পরিচালনা করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স